ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক ড. ওবায়দুল ও ড. আবদুর রহিম

০১ জুলাই ২০২১, ০১:০০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবের ২০২১-২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো. আবদুর রহিম পুনরায় মনোনীত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা বুধবার (৩০ জুন) সন্ধ্যায় অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম সফটওয়্যার এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম সাধারণ সম্পাদক মনোনীত হন।

নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সদ্য সাবেক বিজ্ঞান অনুষদের ডীন এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী। ক্লাবের ২০২০-২০২১ সেশনের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে  ও সম্পাদক অধ্যাপক ড. মো: আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সভার শুরুতে বিগত বছরে ক্লাবের প্রয়াত সদস্য, কোভিড-১৯ পরিস্থিতি ও অন্যান্য কারণে প্রয়াত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বরণে ১ মিনিট নিরবতা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এই পরিবারের সকল সদস্যদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, যুগ্ম সম্পাদক ব্যবসায় প্রশাসন ইনিষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. রেজাউল কবির ও জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

এছাড়া সদস্য হিসেবে ব্যবসায় প্রশাসন ইনিষ্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ এমরান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু হোসেন মুহম্মদ আহসান, গ্রাফিক ডিজাইনের সহকারী অধ্যাপক ফারজানা আহমেদ, উপ-হিসাব পরিচালক (ইন্টা.অডিট শাখা) জনাব খোরশেদ আলম মনোনীত হয়েছেন। এছাড়াও ২০১৯-২০২০ সেশনের সভাপতি অনুজীব বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমান ও সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম সদস্য (পদাধিকার বলে) মনোনীত হয়েছেন।

ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের ত…
  • ১৮ আগস্ট ২০২৬
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না জিসানের, টমটমের ধাক্কায় গেল প্র…
  • ১৮ আগস্ট ২০২৬
স্থায়ী কমিটির সদস্য হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিম…
  • ১৮ আগস্ট ২০২৬
প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে
  • ১৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৮ আগস্ট ২০২৬