ঢাবির শহিদুল্লাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জাবেদ

৩০ জুন ২০২১, ০৩:৪৭ PM
অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন

অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহিদুল্লাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। বুধবার (৩০ জুন) তিনি প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন। নিয়োগ পাওয়ার বিষয়টি অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন নিজেই নিশ্চিত করেছেন। 

নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আমাকে নিয়োগ দিয়েছেন। এর আগে আমি দীর্ঘ ১০ বছর এই হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। হলের বিষয়ে কিছু অভিজ্ঞতা আমার আছে, সেই আঙ্গিকে আমি কাজ করব।

তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য হচ্ছে এ হলকে ছাত্রদের জন্য আদর্শ আবাসিক হল হিসেবে গড়ে তোলা। ছাত্রদের সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, সে প্রচেষ্টা সবসময় থাকবে।

জানা গেছে, হল প্রভোস্টের মেয়াদ ৩ বছর। একজন শিক্ষক  সর্বোচ্চ দুই মেয়াদ হল প্রভোস্ট থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ সুবিধা পান।

উল্লেখ্য, বর্তমান ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছিল ঢাকা কলেজের জন্য নির্মিত প্রথম ছাত্রাবাস। ১৯০৮ সালের মার্চে এর নির্মাণকাজ শেষ হয়। কার্জন হলের নকশার সঙ্গে এই হলের নকশা সামঞ্জস্যপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হিসেবে যুক্ত হয়। ১৯২১ সালে হলটি লাইটন হল নামে প্রতিষ্ঠিত ও পরবর্তীকালে একে ঢাকা হল নামে নামকরণ করা হয় এবং ১৯৬৯ সালে বিখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুর পর তার নামে নতুন নামকরণ করা হয়। 

ট্যাগ: ঢাবি
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬