পরীক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবে চবি প্রশাসন

২৯ জুন ২০২১, ০৭:৩৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে চবি প্রশাসন। মঙ্গলবার (২৯ জুন) রাত ১০টায় চবি 'স্মরণ চত্বর' থেকে যাত্রা করে শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের বাস।

চবি ক্যাম্পাস থেকে বরিশাল- খুলনার জন্য আরিচা ফেরী পর্যন্ত একটি বাস, ঢাকা হয়ে রাজশাহী ও রংপুরের জন্য দুটি বাস, ঢাকা-ময়মনসিংহ হয়ে সিলেটের জন্য ১টি সহ মোট চারটি বাস ছেড়ে যাবে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, রাত ১০টায় একসঙ্গে চারটা বাস ছেড়ে যাবে। আসন সংখ্যা ৪০, ৪৫ বা ৫০ পর্যন্ত হতে পারে।

শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী (আগ্রহীদের) যথাস্থানে উপস্থিত হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। এক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ পরিচয়পত্রের (আইডি কার্ড) এক কপি ফটোকপি সঙ্গে রাখতে বলা হয়েছে। 

ট্যাগ: চবি
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬