সিনেটে আবাসন ও পরিবহন ফি মওকুফের প্রস্তাব

২৪ জুন ২০২১, ০৫:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফের প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম ও সিনেটের ছাত্র প্রতিনিধি সাদ্দাম হোসেন এ প্রস্তাব করেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে উপাচার্যের বাজেট বক্তৃতার ওপর আলোচনায় তারা এ প্রস্তাব রাখেন। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করেন।

সাদেকা হালিম বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, হলের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য খরচ বেঁচে গেছে। সেহেতু গত এক বছরের শিক্ষার্থীদের আবাসন ফিসহ সব ধরনের ফি মওকুফের প্রস্তাব রাখছি।

পড়ুন: ঢাবির বাজেটের প্রায় ৭৪ শতাংশ বেতন, পেনশন ও ভাতা বাবদ বরাদ্দ

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে শিক্ষার্থীরা পরিবহন সেবা নেয়নি। সেক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে এই ফি নেওয়া যৌক্তিক নয়। পরিবহন ফি মওকুফ করলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে।

আবাসন ও পরিবহন ফি প্রত্যাহারের দাবি জানিয়ে সিনেট সদস্য ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সেবা গ্রহণ না করেও আবাসন ফি, পরিবহন ফি দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তাই এই দুই বছরের জন্য এসব ফি যেন সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।

নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬