ঢাবির বাজেটের প্রায় ৭৪ শতাংশ বেতন, পেনশন ও ভাতা বাবদ বরাদ্দ

২৪ জুন ২০২১, ০৪:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতভিত্তিক বাজেটের চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতভিত্তিক বাজেটের চিত্র © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের  বেতন,পেনশন ও ভাতাদি বাবদ বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ৭৩.৫৭ শতাংশ। এই হিসাবে বাজেটের ৬১১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকা তাদের জন্য ব্যয় করা হবে।

আজ বৃহস্পতিবার ( ২৪ জুন) বেলা ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অধিবেশন এই তথ্য জানানো হয়। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৮শ’ ৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহ্বান জানান।

 

নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬