ঢাবিতে অনলাইনে ভর্তি ও ফরম পূরণ শুরু

২২ জুন ২০২১, ১১:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বর্ষে প্রথমবারের মতো ভর্তি ও ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। সোমবার (২১ জুন) রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা এ সেবা গ্রহণ করতে পারছেন।

গত বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। 

অনলাইনে ভর্তির জন্য যা লাগবে

বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০-অঙ্কের নিবন্ধন নম্বর প্রদান করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর বা মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। 

এসব তথ্য প্রদানের পর শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা ও ফরম পূরণের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা সব মোবাইল ব্যাঙ্কিং এবং ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে ভর্তি সংক্রান্ত ফি প্রদান করতে পারবে। 

দিতে হবে না ভর্তির ‘বিলম্ব ফি’

শিক্ষার্থীরা তাদের ভর্তি ও পরীক্ষার ফি অনলাইনে পরিশোধ করবে। তবে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফি ব্যতীত হল এবং বিভাগ/ ইনস্টিটিউটের যাবতীয় পাওনাদি পরীক্ষার পর পরিশোধ করতে পারবেন। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার ভর্তির বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বলেন, শিক্ষার্থীরা আমাদের দেয়া ওয়েবসাইটে গিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবে। ভর্তির ফি জনতা ব্যাংকে জমা দিতে পারবে। তাছাড়া বিকাশ, রকেট, নগদ ইত্যাদিসহ প্রায় ৪০টি অনলাইন মাধ্যমে এই ফি-গুলো জমা দিতে পারবে৷ এর মাধ্যমে আপাতত শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। বাকি যেসব ফি হল কিংবা বিভাগ/ ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্কিত সেগুলো বিশ্ববিদ্যালয় খোলার পর পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা।

রিলেটেড সংবাদ: 

ঢাবির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু আজ রাত ৮টা থেকে

নকল মাস্ক: ঢাবির সেই কর্মকর্তা মামলা থেকে অব্যাহতি পেলেন

হল বন্ধ রেখে পরীক্ষা, ঢাবির ২৫ পয়েন্টে তাঁবু খাটানোর ঘোষণা

ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬