হল বন্ধ রেখে পরীক্ষা, ঢাবির ২৫ পয়েন্টে তাঁবু খাটানোর ঘোষণা

২২ জুন ২০২১, ১২:০৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা পরিস্থিতির মধ্যে চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনিস্টিউট। আবাসিক হল বন্ধ রেখেই হচ্ছে এসব পরীক্ষা। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের পয়েন্টে পয়েন্টে তাঁবু খাটানোর ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ নামে একটি সংগঠন।

সংগঠনটির সভাপতি আবদুর রহমান খোকন বলেন, হল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এসব শিক্ষার্থীদের কল্যাণে ঢাবির ২৫টি পয়েন্টে তাঁবু স্থাপন করা হবে।

খোকন বলেন, তাঁবু স্থাপন কাজ কবে শুরু হবে সেটি আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিব। প্রাথমিকভাবে এসব তাঁবু আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পয়েন্টে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, কার্জন হল, কলা ভবন এবং মেয়েদের জন্য রোকেয়া হলের সামনে এসব তাবু স্থাপন করা হবে।

এর আগে, গত রবিবার (২০ জুন) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। বিভাগের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের ৮১ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছেন। এ পরীক্ষায় অংশ নিতে আসা কিছু শিক্ষার্থীও আবাসন সংকটে পড়েছেন।

পড়ুন: বাসায় থাকতে দিয়ে শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ করে দিলেন ঢাবি শিক্ষক

এদিকে, আগামী ১ জুলাই থেকে আবাসিক হল বন্ধ রেখেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেয়া হবে।

খোকন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হল না খুলে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে পরীক্ষার্থীদে জন্য আমাদের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করার জন্য তাবু স্থাপন করা হবে।’

পড়ুন: লকডাউনে সশরীরে পরীক্ষা নিরুৎসাহিত করি: ঢাবি ভিসি

সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬