চবির ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

১০ জুন ২০২১, ০১:২৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন কোর্সের সংশোধিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯ সালের ৮ম সেমিস্টার বিবিএ (ফাইনাল) (মানোন্নয়ন/রিটেক) কোর্স নং-৪০৬ থেকে ৪০৯ এর পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে।

আরো পড়ুন চবির স্থগিত পরীক্ষা শুরু, বন্ধই থাকছে হল

একই বিভাগের ২০১৮ সালের ২য় সেমিস্টার এমবিএ (ফাইনাল) কোর্স নং-৫০৭ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

এছাড়া একই বিভাগের ২০১৮ সালের এমফিল (রিটেক) ২য় পত্র এর পরীক্ষা আগামী ১৩ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন চবির ৪টি বিভাগে সংশোধিত পরীক্ষার তারিখ ঘোষণা

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬