চবির অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ, ব্যাখ্যা দাবি ইউজিসির

০৯ জুন ২০২১, ০৭:০০ PM
ইউজিসি ও চবির লোগো

ইউজিসি ও চবির লোগো © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনুমোদনহীন সব নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে পূর্বের এমন নিয়োগ বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। 

চবিতে পাঠানো এক চিঠিতে ইউজিসির অনুমোদন ছাড়া কোনো নিয়োগ না দেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩টি পদে অবৈধ নিয়োগ সংক্রান্ত খবরটিতে ব্যাপক সমালোচনা হয়। খবরে জানা যায়, চবি কর্তৃপক্ষ সম্প্রতি ছয়জন শিক্ষক ও সাতজন কর্মী নিয়োগে ইউজিসির নিয়োগ নির্দেশনা নিয়ম ভঙ্গ করেছে। অভিযোগ ওঠে, কোনো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না প্রকাশ করেই চবি কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার করে গত ২৩ মে প্রকৌশল কার্যালয়ে সাতজনকে এবং ২৪ মে চট্টগ্রাম ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ছয়জন শিক্ষককে নিয়োগ দেয়। গত ৩১ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: চবির রাজনীতি বিজ্ঞান বিভাগ নিয়ে সামাজিক মাধ্যমে না লিখতে নোটিশ জারি

এসবে নিয়োগে ইউজিসির অনুমোদনও নেওয়া হয়নি। যেটা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ইউজিসির নোটিশ অনুযায়ী, দেশের কোনো বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুমোদন ব্যতীত সরাসরি, খন্ডকালীন, সাময়িক বা দৈনিক হিসেবেও কোনেো নিয়োগ দিতে পারবেন না। এমনকি আউটসোর্সিং করতে হলেও বিশ্ববিদ্যালয়গুলোর এই অভিভাবক প্রতিষ্ঠানের অনুমতি বাধ্যতামূলক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬