পরীক্ষা দিতে এসে করোনায় আক্রান্ত রাবির দুই শিক্ষার্থী

০৮ জুন ২০২১, ১১:২৫ PM
করোনা পজিটিভ

করোনা পজিটিভ © ফাইল ফটো

পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত দু’জনই অনার্স শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে অবস্থান করছেন।

তারা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের শিক্ষার্থী। করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তারা দুজনেই নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগে রাজশাহীতে আসেন তারা। মেস খোঁজাখুঁজি নিয়ে অনেক মানুষের সংস্পর্শে আসা হয়। পরে করোনার উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করতে দেন। আজ মঙ্গলবার (৮ জুন) তাদের করোনা পজিটিভ আসে।

এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদ হাসান বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে কারও করোনা সংক্রমণ হলে অবশ্যই পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০ জুনের পর আমরা সম্ভাব্য একটা তারিখ দিয়েছি, তবে সবার আগে এমবিএর স্থগিত পরীক্ষা নেওয়া হবে। তারপর বিবিএর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। সবার সেফটি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আবাসিক হলসমূহ বন্ধ রেখে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন। আগামী ২৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা অংশগ্রহণ করতেই এসেছিলেন এই দুই শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬