নিখোঁজের ৯ দিন পর

ঢামেকের মর্গে ঢাবি ছাত্র হাফিজুরের গলা কাটা লাশ

২৩ মে ২০২১, ০৮:২৮ PM
ঢাবি ছাত্র হাফিজুর রহমান

ঢাবি ছাত্র হাফিজুর রহমান © ফাইল ছবি

নিখোঁজের ৯ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের গলা কাটা লাশ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাফিজুরের পরিবার ও স্বজনরা তার লাশ শনাক্ত করেছেন।

আর রবিবার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া গেছে। লাশটি তার বড় ভাই ও বন্ধুরা শনাক্ত করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে কিভাবে সে গেছে তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

জানা গেছে, ঈদের পরের দিন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে হাফিজুরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে সেদিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়। পরে লাশের কোন ওয়ারিশ না পাওয়ায় তাকে হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয়। এ ঘটনার ৯ দিন পর আজ রবিবার তার সহপাঠীরা হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন।

হাফিজুরের সহপাঠীরা জানান, ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ গত শনিবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন হাফিজুর। পরে বন্ধুদের সাথে ক্যাম্পাস এলাকায় আড্ডার শেষে তিনি চলে যান। তার মায়ের সাথে সর্বশেষ কার্জন হলের সামনে বসে মোবাইলে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের ঘটনায় তার মা সামছুন নাহার গত শুক্রবার (২১ মে) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১২৮৩।

হাফিজুর রহমান ২০১৫-১৬ সেশনের ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও একজন মূকাভিনয় শিল্পী। এছাড়াও বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক।

দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ২১ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় …
  • ২৮ মার্চ ২০২৬
পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence