রাবি সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মুসতাক

০৫ মে ২০২১, ০৪:১৭ PM
অধ্যাপক ড. মুসতাক আহমেদ

অধ্যাপক ড. মুসতাক আহমেদ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মুসতাক আহমেদ।

বুধবার দুপুর ১২ টায় সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন ড. মুসতাক আহমেদ।

ড. আহমেদ ২০০১ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে থেকেই বিএসএস এবং এমএসএস পাশ করে প্রথম শ্রেণিতে প্রথম হন। তারপর ২০০১ সালের ২২ সেপ্টেম্বর সিলেকশন বোর্ড ও ২৮ সেপ্টেম্বর সিন্ডিকেট সভার সুপারিশক্রমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ড. মুসতাক আহমেদ।

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬