করোনায় ঢাবি অধ্যাপকের মৃত্যু

৩০ এপ্রিল ২০২১, ০২:৩৫ PM
ঢাবি

ঢাবি © লোগো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মো. আব্দুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রবীণ শিক্ষক ছিলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক মো. আব্দুর রহমান গণিতের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বই বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৭ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেকেই। আক্রান্ত হওয়ার তালিকায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীও রয়েছেন।

আরও পড়ুন

করোনায় ঢাবি অধ্যাপকের মৃত্যু, উপাচার্যের শোক প্রকাশ

করোনায় মারা গেলেন ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান

ঢাবি প্রক্টর করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  • ১৯ এপ্রিল ২০২৬
সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬