করোনায় মারা গেলেন ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান

০৮ এপ্রিল ২০২১, ০২:৪০ PM
অধ্যাপক দার্শনিক ড. গালিব আহসান খান

অধ্যাপক দার্শনিক ড. গালিব আহসান খান © ফাইল ছবি

শিক্ষাবিদ ও লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দার্শনিক ড. গালিব আহসান খান বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মৃত্যুবরণ করেছেন। ইউজিসি প্রফেসর ড. খান করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার সহধর্মিণী অধ্যাপক রাশিদা আখতার খানম এবং একমাত্র কন্যা রুমানা তাসনিম খান। অধ্যাপক রাশিদা আখতার খানম বাংলাদেশের একজন বিশিষ্ট নারীবাদী লেখিকা এবং নীতি দার্শনিক।

অধ্যাপক দার্শনিক ড. গালিব আহসান খানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সকালে মৃত্যুর খবর পেয়ে তার দর্শন বিভাগের দীর্ঘ দিনের সহকর্মী এবং ছাত্র ছাত্রীরা হাসপাতালে ছুটে যান। এসময় শোকাবহ পরিবেশ তৈরি হয়।

অধ্যাপক খানের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ও ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশিদ।

পৃথক শোকবাণীতে তারা বলেন, অধ্যাপক ড. গালিব আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একজন নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক ছিলেন । তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের অধিকারী। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন । দর্শন শিক্ষা বিশেষ করে নৈতিকতা শিক্ষার প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬