গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রীদের আন্দোলন স্থগিত

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩১ PM
আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

রাজধানীর আজিমপুরে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুবা আতিক আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাসনুভা জানান, আমাদের ৫ জনের একটি প্রতিনিধিদল কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে আলোচনা করছেন। সেখানে কলেজ ছাত্রলীগের সভাপতি উপস্থিত আছেন। রবিবারের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত জানতে চেয়েছি। এরমধ্যেই কলেজ প্রশাসন আমাদের সিদ্ধান্ত জানাবে।

এর আগে এদিন বেলা ১১টায় রাজধানীর আজিমপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। সে সময় তারা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টায় পুলিশ লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেন শিক্ষার্থীদের। এরপর কলেজ ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন করতে থাকে ছাত্রীরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাত রুমিনা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে পেয়েছি। রোববার আমরা আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে এগুলো জানাব।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬