জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের জরুরি নির্দেশ

১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ PM
 মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত যেসব শিক্ষক-কর্মচারী রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন, তাদের সরকারি পিডিএস (PDS)-এ রেজিস্ট্রেশনের জন্য দ্রুত পূর্বের এমপিও ইনডেক্স কর্তন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করে সোমবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে যেসব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, সরকারি পিডিএস (PDS)-এ তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার লক্ষ্যে পূর্বে প্রাপ্ত এমপিও ইনডেক্স কর্তন করা আবশ্যক।

এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের তাদের প্রতিষ্ঠানের পূর্বে এমপিওভুক্ত (ইনডেক্সধারী) এবং পরবর্তীতে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন জনবলের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় 'MPO Online Software'-এর মাধ্যমে অথবা মাউশিতে (DSHE) হার্ডকপিতে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। আবেদন জমা দিয়ে ইনডেক্স কর্তনপূর্বক শিক্ষক ও কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি (PDS ID) প্রাপ্তির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মাউশি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, কেবলমাত্র যথাযথ প্রক্রিয়ায় আবেদন জমা দিয়ে এমপিও ইনডেক্স কর্তনের পরই ওই শিক্ষক-কর্মচারীগণ রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে পিডিএসভুক্ত হতে পারবেন।   

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬