বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, কার্যক্রম বন্ধ

১৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ PM
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন © সংগৃহীত

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন লেগে এভিআর মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার (১৯ অক্টোবর) পাসপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ বন্ধ থাকায় সেবা নিতে এসে ফিরে গেছেন অনেকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেশিনটি সংস্কার করা হচ্ছে; আগামী ২৫ অক্টোবর থেকে কার্যক্রম স্বাভাবিক হতে পারে।

এর আগে রবিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার এ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে সার্ভার, কম্পিউটার বা অন্যকোন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত  হয়নি। তবে এভিআর মেশিন নষ্ট হওয়ায় সোমবার সারা দিনই সেবা প্রদান কার্যক্রম অর্থ্যাৎ পার্সপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহন ও পার্সপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে। ওভারলোডের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। এভিআইর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। এঠি ঠিক হলে আগামী ২৫ অক্টোবর থেকে পুনরায় সেবা প্রদান করা যাবে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজোর ছুটি এবং শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় গ্রাহকরা তেমন ভোগান্তিতে পড়বেন না বলে জানান বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। যার কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এভিআর মেশিন পুড়ে গেলেও, সার্ভার কক্ষের অন্য কোন যান্ত্রপাতি বা ডকুমেন্টসের ক্ষতি হয়নি। এভিআইর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। আশা করছি ২৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কাযক্রম শুরু করা যাবে।’

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬
৮ মাস বয়সী বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ…
  • ১৯ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর শাস্তির কবলে বাংলাদেশ
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত-এনসিপির সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনের পদত্যাগ
  • ১৯ অক্টোবর ২০২৬
আল্লাহর বাড়ি গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না
  • ১৯ অক্টোবর ২০২৬