ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত জাবি শিক্ষক

১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৪ AM
মো. সানওয়ার সিরাজ

মো. সানওয়ার সিরাজ © ফাইল ফটো

যৌন হয়রানির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরাজ বরখাস্ত হয়েছেন। নিজ বিভাগের এক ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে গতকাল এক সিন্ডিকেট সভায় শিক্ষক সানোয়ার সিরাজকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়া হয়। জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব রমিনা কানিজ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর, সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের একজন শিক্ষার্থী সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ওই বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত কাজ শুরু করে। এছাড়া তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখার সুপারিশ করে যৌন নিপীড়নবিরোধী সেল।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬