ভর্তি জালিয়াতি: স্থায়ী বহিষ্কার হচ্ছে ঢাবির ৭ শিক্ষার্থী

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২০ PM

© লোগো

ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিতে জড়িত থাকার দায়ে ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় এসব শিক্ষার্থী ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হয়েছেন। আজকের শৃঙ্খলা কমিটির বৈঠকে ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

জানা গেছে, বহিষ্কারের এই সুপারিশ আগামী সিন্ডিকেট সভায় উঠলে তাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬