ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মার্চের পর: উপাচার্য

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৬ PM
অধ্যাপক আখতারুজ্জামান

অধ্যাপক আখতারুজ্জামান © ফাইল ফটো

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগামী মার্চের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এর আগে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়ে ধীরে ধীরে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হবে।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আগামী মার্চ মাসে যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হলে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। ফলে এর পরে একটি সুবিধাজনক সময়ে যখন আমাদের মহামারী পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমরা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করবো। 

আরও পড়ান: কেমন হবে নতুন নিয়মে ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবি উপাচার্য বলেন, নির্দিষ্ট করে বলা না গেলেও অন্তত পক্ষে মার্চের পরেই আমাদের পরীক্ষার হিসেব করতে হবে। আপনাদের মতোই একজন সাধারণ মানুষ হিসেবে সেটি যোগ-বিয়োগ করতে হবে। মার্চের পরে কখন পরীক্ষা হবে সেটি আমাদের মহামারী পরিস্থিতি দেখে, ক্যালেন্ডার দেখে ঠিক করতে হবে।

আরও পড়ুন: ঢাবিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা, মানবণ্টন যেভাবে

 

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী 
  • ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প…
  • ২০ অক্টোবর ২০২৬
বরগুনায় চলছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের গ্রেড ব্যবধান প্রধানমন্ত্রী বুঝতে পারছেন…
  • ২০ অক্টোবর ২০২৬
আগে আওয়ামী লীগ যা করত, এখন বিএনপি তাই করছে: জামায়াত
  • ২০ অক্টোবর ২০২৬