ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক সেলিম

০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৭ PM
অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার

অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার © ফাইল ফটো

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধিভুক্ত কবি নজরুল কলেজের অধ্যক্ষ হিসাবে সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমেনা বেগমের নিয়োগের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে।

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারের পদায়নের বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল কুদ্দুস সিকদার বলেন, গতকালই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আজ বুধবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করেছেন। আমি আগে কবি নজরুল কলেজে অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করলেও ঢাকা কলেজ নিয়ে আমাকে ভিন্নভাবে ভাবতে হবে। আমি কর্তৃপক্ষের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করবো।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬