৩ দিনের মধ্যে হল খুলতে উপাচার্যকে আলটিমেটাম

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪০ PM
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা

উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

আগামী তিন দিনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া শিক্ষা কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ স্মারকলিপি গ্রহণ করেন।

তাদের অন্য দাবিগুলো হলো- আবাসিক হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যথাযথভাবে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিতে হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সপ্তাহে পাঁচদিন প্রশাসনিক কার্যক্রম চালু করতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন বিভাগে তত্ত্বীয় বিষয়ের সঙ্গে ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন প্রয়োজন আছে। যা অনলাইনের মাধ্যমে সম্ভব হয় না। তাই মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম ও দক্ষ জনবল তৈরিতে স্বশরীরে পরীক্ষা গ্রহণের বিকল্প নেই।

এতে বলা হয়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে সিদ্ধান্ত নিতে অবগত করেছে। তাই দেশের স্বার্থে এবং শিক্ষার্থীদের সুশিক্ষা ও কর্মসংস্থানের জন্য উপযোগী করার তাগিদে দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম শুরু করবে।

স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বায়েজিদ রানা, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, ইসমাঈল হোসাইন, এনামুর রহমান, সাইফুল ইসলাম ও কানন সরকার প্রমুখ।

গোপালগঞ্জে পুকুরে লুকানো ২০০ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে…
  • ০৫ এপ্রিল ২০২৬
খুমেবির তিন প্রফের রুটিন প্রকাশ
  • ০৫ এপ্রিল ২০২৬
স্থায়ীভাবে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট…
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষকদের ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচের কারণ জানাল মন্ত্রণালয়
  • ০৫ এপ্রিল ২০২৬
মরণফাঁদে পরিণত আন্ধারমানিক সেতুর ফুটপাত, ঝুঁকিতে পথচারীরা
  • ০৫ এপ্রিল ২০২৬
ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা-নীতিমালা বাস্তবায়ন নিয়ে মন্…
  • ০৫ এপ্রিল ২০২৬