জাহাঙ্গীরনগরের দুঃখ ‘তৃতীয় বর্ষ’

০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৮ PM

© টিডিসি ফটো

আগামী ৩১ মার্চের মধ্যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। পরে ৪৬তম ব্যাচের এই শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পক্ষ হতে স্মারকলিপিটি গ্রহণ করেন উপাচার্যের ব্যক্তিগত সচিব সানোয়ার হোসেন।

এসময় শিক্ষার্থীরা তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্তের দাবি জানালে মুঠোফোনের মাধ্যমে উপাচার্য শিক্ষার্থীদের আশস্ত করেন। এছাড়া একই দাবিতে ৪৬তম ব্যাচের পক্ষ হতে ৫ শিক্ষার্থী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সাথে সাক্ষাত করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের নায্য দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এসময় তিনি আমাদের সাথে ফোনের মাধ্যমে যুক্ত হয় এবং দ্রুত সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন এবং আশ্বস্ত করেন। আমরা রেজিস্ট্রারের সাথে এ নিয়ে সৌজন্য সাক্ষাত করলে তিনিও বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

মানববন্ধনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, যেখানে আমাদের অনার্স ৪ বছরে শেষ হওয়ার কথা সেখানে আমরা এখনও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে পারিনি এমনকি অনেক বিভাগে পরীক্ষার সূচিপত্রও দিতে পারেনি। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু করবে বা শেষ করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা বিভ্রান্তিতে আছি, কবে নাগাদ অনার্স পাস করবো, কবে চাকরিতে যোগ দিব? প্রশাসনের কাছে দাবি, তারা যেন এ সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণ করতে সহায়তা করে।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাসিম বলেন, আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ৯ মার্চ। চার বছর অতিক্রম হয়েছে অথচ এখনও তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা যেন শেষ করতে পারি প্রশাসনের প্রতি সেই দৃষ্টি আকর্ষণ করছি।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিভিন্ন কারণে আমাদের তৃতীয় বর্ষের নির্দিষ্ট সময় অতিক্রম করে তা ১১ মাস ধরে প্রলম্বিত হচ্ছে। এ পর্যায়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াই জবি, কুবি প্রশাসন শিক্ষার্থীদের সশরীওে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ১৩ মার্চ হতে আবাসিক হল খুলে দেওয়ার পাশাপাশি ২৭ মার্চ হতে সশরীরেও পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আটকে থাকা পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মারকলিপিতে আরো বলা হয়, পরীক্ষা না হওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের সরকারি, বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষায় পিছিয়ে পড়ছি। এতে সহপাঠীদের মধ্যে বাড়ছে হতাশা ও বিষন্নতা।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) আবর্তন, তৃতীয় বর্ষের বিড়ম্বনায় যাদের ভবিষ্যত অনিশ্চিত অবস্থার মধ্যে বিরাজ করছে। ২০১৮ সালের শেষের দিকে ব্যাচটির তৃতীয় বর্ষের কার্যক্রম শুরু হয়। ২০১৯ সালে শ্রেণি কার্যক্রম চলার মাঝেই চূড়ান্ত পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয় অক্টোবর মাসে। এর মধ্যে উন্নয়ন প্রকল্প সংক্রান্ত দুর্নীতি বিরোধী আন্দোলনের কারণে প্রায় দুই মাস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকান্ড বিঘ্নিত হয়। ২০২০ সালের প্রথমার্ধেই অধিকাংশ বিভাগের শ্রেণি কার্যক্রম শেষ হয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। আবার কিছু বিভাগের চূড়ান্ত পরীক্ষার রুটিন দিলেও করোনাভাইরাসের প্রতিরোধের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও কিছু বিভাগের তৃতীয় বষের কোর্স এখনও শেষ হয়নি। এখন, ২০২১ সাল করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একপ্রকার স্থবির। তবে প্রশাসনের বিশেষ উদ্যোগে ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) অনলাইন মাধ্যমেই স্নাতক কার্যক্রম সম্পন্ন হয়। যদিও ৪৬তম ব্যাচের শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার নিবন্ধন ৪৫ ব্যাচের পূর্বেই সমাপ্ত হয়।

ফলত, প্রায় পঁচিশ মাস একই বর্ষে থাকলেও চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। এ অবস্থায় তাঁরা চূড়ান্ত পরীক্ষায় বসতে অধীর আগ্রহে অপেক্ষারত থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই কোন উদ্যোগ। ফলে ভবিষ্যত নিয়ে বিপর্যয়ে পড়েছে এ ব্যাচের শিক্ষার্থীরা। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬