রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৯ PM
মোবাসিরা তাহসিন

মোবাসিরা তাহসিন © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোবাসিরা তাহসিন (ইরা)-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তরের দেয়া এক শোক বার্তায় উপাচার্য বলেন, প্রতিভাবান এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এক কৃতী শিক্ষার্থীকে হারালো। এছাড়া শোক সন্তপ্ত পরিবার, শিক্ষক ও সহপাঠীবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করেন উপাচার্য।

প্রসঙ্গত, গতকাল রবিবার (৩১ জানুয়ারী) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মির্জাপুরের একটি শিক্ষার্থী নিবাসে আইন বিভাগের শিক্ষার্থী মোবাসিরা তাহসিন ইরা মৃত্যু বরণ করেন।

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর!
  • ২০ অক্টোবর ২০২৬
প্যারিসের দাঙ্গায় মেসির আর্মব্যান্ড ‍ও সই করা জার্সি চুরি 
  • ২০ অক্টোবর ২০২৬
হোটেল সোনারগাঁও নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন…
  • ২০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির অগ্রগতি জানালেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচ…
  • ২০ অক্টোবর ২০২৬
করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আব…
  • ২০ অক্টোবর ২০২৬