হল খোলার পরিবেশ হয়নি: রাবি উপাচার্য

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫১ PM
অধ্যাপক এম আব্দুস সোবহান

অধ্যাপক এম আব্দুস সোবহান © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের কিছু শিক্ষার্থী। তবে হল খোলার পরিবেশ এখনো তৈরি হয়নি বলে জানান উপাচার্য। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা হল খুলে পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সাথে সাক্ষাৎ করলে তিনি পরীক্ষার ব্যাপারে আমাদের আশ্বস্থ করেন। কিন্তু হল খোলার বিষয়ে প্রশাসন কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানান। আমরা চাই, স্বাস্থ্যবিধি মেনে হল খুলে পরীক্ষাগুলো নেয়া হোক। এতে শিক্ষার্থীদের ভোগান্তী কমবে।’

এবিষয়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান জানান, ‘আমি চাইনা তোমাদের শিক্ষাজীবন থেকে একটি দিনও নষ্ট হোক। তাছাড়া পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন আপত্তি নেই। বিভাগগুলো চাইলে যে কোন সময় তাদের পরীক্ষা নিতে পারবে।

হল খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, হল খুলে দিলে অন্য শিক্ষার্থীরাও হলে এসে থাকতে শুরু করবে। সেটা এই পরিস্থিতিতে অনেকটা বিপদজনক। এমতাবস্থায় এখনো হল খোলার পরিবেশ তৈরী হয় নি। এজন্য আমরা হল খোলার বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবি নি।

এর আগে গত রবিবার চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে রাবি শিক্ষার্থীরা।

তাছাড়া আগামী বৃহস্পতিবারের (৪ ফেব্রুয়ারি) মধ্যে দাবি মেনে নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। তাদের অন্য দাবিগুলো হলো- ‘২০১৬-১৭ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করা, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়া, করোনাকালীন হলসহ অন্যান্য অতিরিক্ত ফি মওকুফ করা।

হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিয়ে যে নির্…
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
জবি প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন শাহরিয়ার হোসেন
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষাকেন্দ্রে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ নিয়ে ডিএমপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বড়াইবাড়ি দিবসে শহীদদের মাগফেরাত কামনা এনসিপির
  • ১৮ এপ্রিল ২০২৬