কবে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি?

৩১ জানুয়ারি ২০২১, ১০:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পড়াশুনা করছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পড়াশুনা করছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। একইসঙ্গে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নিয়মিতভাবে পুরো সময় খোলা থাকবে। ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহনও চলাচল শুরু হবে।

আজ রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সশরীরে সীমিত পরিসরে এসব কার্যক্রম শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কবে খুলবে এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।

হল খোলার পর আগামী ২৭ বা ২৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষাও শুরু হবে। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ বাহাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। তবে শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে।

লাইব্রেরি খোলার বিষয়ে অধ্যাপক বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে লাইব্রেরি খোলার বিষয়ে কোন আলোচনা হয়নি। তবে একাডেমিক কার্যক্রম শুরু হলে লাইব্রেরিও খুলে দেয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী বলেন, লাইব্রেরি খোলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে ধীরে ধীরে সবকিছু খুলে দেয়া হবে।

তিনি বলেন, আমরা মূলত এ শুরুটা পরীক্ষার মাধ্যমে করতে চেয়েছিলাম। ইতিমধ্যে পরীক্ষার জন্য একাডেমিক কাজগুলো শুরু হয়েছে। যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে যাবে তখন তাদের কথা বিবেচনায় নিয়েই আমরা লাইব্রেরিও খুলে ফেলবো। তবে এখন সীমিত পরিসরে হল খুললেও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বন্ধই থাকবে।

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close