আগামী সপ্তাহে অফিস খুলছে ঢাবি, চলবে পরিবহন

৩১ জানুয়ারি ২০২১, ০৬:৫৭ PM

© ফাইল ফটো

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নিয়মিতভাবে পুরো সময় খোলা থাকবে। ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহনও চলাচল শুরু হবে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নিয়মিতভাবে পুরো সময় খোলা থাকবে ৷ ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল শুরু হবে, যাতে ধীরে ধীরে ক্যাম্পাসকে খোলার জন্য প্রস্তুত করা যায় ৷

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়।

ওই দিন প্রভোস্ট কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, যেহেতু সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিভিন্ন হলের প্রভোস্টগণও অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার সুপারিশ করেছে। এটি এখন ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে এটি চূড়ান্ত করা হবে।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের যেসব সেমিস্টারের পরীক্ষাগুলো বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোর পরিচালক ও অনুষদগুলোর ডিনেরা আলোচনার মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে নেওয়ার সুপারিশ করবেন, সেই শিক্ষার্থীদের জন্য ১৩ মার্চ থেকে হল খুলে দেওয়া হবে ৷

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে…
  • ২১ মার্চ ২০২৬
আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence