২৭ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু

৩১ জানুয়ারি ২০২১, ০৫:২২ PM
পরীক্ষার্থী ও ঢাবি লোগো

পরীক্ষার্থী ও ঢাবি লোগো © ফাইল ফটো

আগামী ২৭ বা ২৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা শুরু হবে। এর আগে ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের অবাাসিক হলগুলো খুলে দেয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ বাহাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। তবে শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।  আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো ২৭ বা ২৮ মার্চ থেকে পরীক্ষা নিতে পারবে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়। ওই দিন প্রভোস্ট কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, যেহেতু সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিভিন্ন হলের প্রভোস্টগণও অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার সুপারিশ করেছে। এটি এখন ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে এটি চূড়ান্ত করা হবে।

সে সময় তিনি আরও জানিয়েছিলেন, হল খোলা হলেও  হলে যাদের রুম বরাদ্দ রয়েছে তাদের হলে নেওয়া হবে। এর বাইরে আর কেউ হলে উঠতে পারবে না।

কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ০৬ এপ্রিল ২০২৬
বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব, জীবন…
  • ০৬ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে প্রশাসনের অভিযানে দখলকৃত খাল উদ্ধার
  • ০৬ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে অনলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য জানালেন গণশিক্ষা প্রত…
  • ০৬ এপ্রিল ২০২৬
close