ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৩ মার্চ

৩১ জানুয়ারি ২০২১, ০৪:৪২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ বাহাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিতে পারবে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়।

ওই দিন প্রভোস্ট কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, যেহেতু সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিভিন্ন হলের প্রভোস্টগণও অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার সুপারিশ করেছে। এটি এখন ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে এটি চূড়ান্ত করা হবে।

সে সময় তিনি আরও জানিয়েছিলেন, হল খোলা হলেও  হলে যাদের রুম বরাদ্দ রয়েছে তাদের হলে নেওয়া হবে। এর বাইরে আর কেউ হলে উঠতে পারবে না।

২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ০৬ এপ্রিল ২০২৬
close