ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, তারিখ শিগগিরই: উপাচার্য (ভিডিও)

৩১ জানুয়ারি ২০২১, ১০:০৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে। বিভাগীয় শহরে পরীক্ষা হবে, কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে, কতটুকু এমসিকিউ থাকবে, কতটুকু লিখিত থাকবে- সেগুলোর বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। এখন যেহেতু ফলাফল প্রকাশ হয়েছে, সেহেতু এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো- তারিখ নির্ধারণ করতে হবে। এখন ডিনবৃন্দ বসে শিগগিরই তারিখ নির্ধারণ করতে হবে।’

শনিবার (৩০ জানুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবি উপাচার্য আরো বলেন, ‘এখন ভর্তি পরীক্ষার শর্তগুলো ঠিক করতে হবে। কারা বাদ পড়বেন, কারা আবেদন করতে পারেন তা ঠিক করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলারও একটি বিষয় আছে। এ অবস্থায় ডিনরা বসে তারিখ ঠিক করবেন। আশা করি দ্রুতই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এটি দ্রুত করতে হবে।’

এ সময় জিপিএর ওপর মার্ক তুলে দেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্ববর্তী পরীক্ষার কিছু থাকা উচিৎ। ঠিক অটোপাস বলা ঠিক হবে না। কারণ সেখানে কিছু প্যারামিটার আছে, সেটির আলো ফলাফল তৈরি করা হয়েছে। সে কারণে এটি বাতিল করে দেওয়া ঠিক হবে না। ডিনরা এ বিষয়েই একটি সিদ্ধান্ত নিয়েছেন।’ এছাড়া আগামী মার্চের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close