নেপালে তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ রাবি

৩০ জানুয়ারি ২০২১, ০৮:৪১ AM

© টিডিসি ফটো

নেপালের অধীনে অনুষ্ঠিত ওপেন আন্তর্জাতিক তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২৬ ও ২৭ জানুয়ারি অনলাইন ভিডিও এনালাইসিস করে এবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়টির দুই শিক্ষার্থী (ছেলে ও মেয়ে) উভয়ই একক প্রতিযোগিতা স্বর্ণ পদক অর্জন করেছে। 

এবছর করোনার কারণে সশরীরে প্রতিযোগিতাটি আয়োজিত না হলেও স্ব স্ব প্রতিযোগী দল তাদের ভিডিও ধারণের মাধ্যমে তা এনালাইসিস করার জন্য আন্তর্জাতিক তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের নিকট পাঠায়। ফলে এই অ্যাসোসিয়েশন সেগুলো যথার্থ মানদন্ডে বিচার বিশ্লেষণের পর বিজয়ীদের তালিকা প্রকাশ করে।

এবারের প্রতিযোগিতায় ৩১টি দেশের ১ হাজার ৩১৫ জন অ্যাথলেটিক্স অংশগ্রহণ করে। যার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাইকোন্ডো টিমের সদস্যরা তাদের হাই স্পিড কিক ও প্যাররা ভিডিও ধারণ করে গত ১৬ জানুয়ারি আন্তর্জাতিক তাইকোয়ন্ডো অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পাঠায়।

এ বিষয়ে রাজশাহী তাইকোয়ন্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান চঞ্চল জানান, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের টিম বরাবরই দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে তাইকোয়ন্ডো শেখার পাশাপাশি নিয়মিত তারা অনুশীলনও চালিয়ে যাচ্ছে। এছাড়া এবারের প্রতিযোগিতায় দুজন শিক্ষার্থী স্বর্ণ পদক অর্জন করায় পুরো টিমের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে ২০১৮ সালের তাইকোয়ন্ডো প্রতিযোগিতায় শুধু রৌপ্য পদক পেলেও ২০১৬ সালে থাইল্যন্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক পেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬