করোনায় জাবি কর্মকর্তার মৃত্যু

২৭ জানুয়ারি ২০২১, ০৮:৪২ AM

© টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মকলেছ-আনোয়ার কলেজের প্রতিষ্ঠাতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ারুল ইসলাম মন্টু কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রাম কাবিলপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত দুই সপ্তাহ ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার সহধর্মিণীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

মন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন। চাকরি জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে…
  • ২১ মার্চ ২০২৬
আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের, আহত ৪
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence