‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

২০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ PM
প্রাথমিক

প্রাথমিক © সংগৃহীত

লটারির মাধ্যমে দূরবর্তী ও দুর্গম এলাকায় পদায়নপ্রাপ্ত শিক্ষকদের জন্য দ্রুত ‘পারস্পরিক বদলি’ (মিউচুয়াল ট্রান্সফার) ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছে ‘সহকারী শিক্ষক ২০২৫ ব্যাচ’। মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবির তথ্য জানান সদ্য যোগদান করা ১৪ হাজার শিক্ষক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত অনেক শিক্ষককে নিজ বাড়ি থেকে দূরবর্তী, এমনকি দুর্গম এলাকাতেও কর্মস্থল দেওয়া হয়েছে। ফলে তাঁদের যাতায়াত, বাসস্থান, পারিবারিক দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে নানা ধরনের বাস্তব সমস্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যেসব শিক্ষক পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাঁদের জন্য দ্রুত পারস্পরিক বদলির (মিউচুয়াল ট্রান্সফার) সুযোগ চালু করা অত্যন্ত জরুরি। এতে উভয় পক্ষের সম্মতি ও সুবিধা নিশ্চিত হবে এবং অনেক শিক্ষক যাতায়াতজনিত ভোগান্তি থেকে মুক্তি পাবেন। বিশেষ করে চরাঞ্চল, হাওরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের জন্য এ সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব অঞ্চলে যাতায়াতব্যবস্থা অনেক ক্ষেত্রেই দুর্বল ও কষ্টসাধ্য।

এত আরও বলা হয়, নারী শিক্ষকদের ক্ষেত্রেও বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন। তাঁদের পারিবারিক দায়িত্ব, নিরাপত্তা, যাতায়াতের অসুবিধা এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পারস্পরিক বদলির আবেদনে অগ্রাধিকার বা সহজতর প্রক্রিয়া চালু করা হলে তাঁরা কর্মস্থলে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।

এটি শুধু শিক্ষকদের সুবিধার জন্য নয়; এর ইতিবাচক প্রভাব সরাসরি শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদানের ওপর পড়বে। একজন শিক্ষক মানসিকভাবে সুস্থ, নিরাপদ ও স্বস্তিতে থাকলেই একটি পুরো শ্রেণির শিক্ষার্থীর শেখার পরিবেশ সুস্থ ও কার্যকর থাকে। শিক্ষকদের ভোগান্তি কমলে বিদ্যালয় হবে আরও প্রাণবন্ত, আনন্দময় ও শিক্ষাবান্ধব।

শিক্ষকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, লটারিতে পদায়নপ্রাপ্ত শিক্ষকদের জন্য স্বচ্ছ, সহজ ও দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা চালু করা হলে শিক্ষকদের কর্মজীবনের শুরুতেই অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে। একই সঙ্গে নারী শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তাঁরা আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে আত্মনিয়োগ করতে পারবেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের বাস্তব সমস্যা, পারস্পরিক সম্মতি এবং নারী শিক্ষকদের নিরাপত্তা ও পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করার বিষয়ে সদয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

আ ফ ম মাহবুবুল হকের আদর্শ ধারণ করে শোষণমুক্ত বাংলাদেশ গড়ার …
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950