রাবির সিন্ডিকেট সদস্য হলেন উচ্চ শিক্ষা বিভাগের সচিব

১৮ জানুয়ারি ২০২১, ১১:১৮ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সরকার মনোনীত ক্যাটাগরিতে তিনি সিন্ডিকেট সদস্য হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

বিশ্ববিদ্যালয় এ্যাক্ট অনুযায়ী তাকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে। রেজিস্ট্রার গণমাধ্যমকে জানান, ‘গত ১৩ জানুয়ারি মাহবুব হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে মর্মে চিঠি এসেছে আমার কাছে। এটি রুটিন ওয়ার্ক। সব সময় সচিব মর্যাদার একজন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য থাকেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ২৩(১)(আই) ধারা অনুযায়ী, সরকার মনোনীত একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়েরর সিন্ডিকেট সদস্য হিসেবে থাকেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট সিন্ডিকেট সদস্য ১৮ জন। এরমধ্যে চারজন সিন্ডিকেট সদস্য নেই। বিভিন্ন কারণে এ চার সিন্ডিকেট সদস্যের পদ ফাঁকা রয়েছে।

পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন
  • ২০ অক্টোবর ২০২৬
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাকা-১১ আসনের নাগরিক ভোগান্তি নিয়ে স্ট্যাটাস ভাইরাল, মন্তব্…
  • ২০ অক্টোবর ২০২৬
কুয়েট ৬২ ক্যাটাগরিতে নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, …
  • ২০ অক্টোবর ২০২৬