আওয়ামী লীগের উপ-কমিটিতে চবি শিক্ষক রেজাউল

০৪ জানুয়ারি ২০২১, ০৮:০২ AM
রেজাউল করিম

রেজাউল করিম © টিডিসি ফটো

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটির অনুমোদন দেন। ৭২ জনের কমিটিতে তিনি ৪২তম সদস্য মনোনীত হয়েছেন।

রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সম্প্রতি তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভারপ্রাপ্ত প্রক্টর ও ২০১৩ সালে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।

পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরে মাঝামাঝি, বলছে স…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬