২০২১ হবে একটি সম্ভাবনার বছর: ঢাবি উপাচার্য

৩১ ডিসেম্বর ২০২০, ০১:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

খ্রিষ্টীয় নববর্ষ-২০২১ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য সকলের সুখ-শান্তি, মঙ্গল, সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে মুক্তি কামনা করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে চলেছে।’

সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ২০২১ সাল নানা বিবেচনায় গুরুত্ববহ একটি বছর। ২০২০ সালের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২১ হবে একটি সম্ভাবনার বছর। নতুন বছরে নতুন সম্ভাবনার পথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মুজিববর্ষ, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬
পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি, বলছে …
  • ২০ আগস্ট ২০২৬