ঢাবি প্রক্টরিয়াল টিমের ওপর হামলা, দুই নারীসহ আটক ৪

২৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় প্রক্টরিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের চায়ের দোকানগুলো দিনের বেলায় তুলে দিলেও সন্ধ্যায় তারা আবার দোকান বসায়। রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে টিমের সদস্যরা তাদের চলে যেতে বলেন। দোকানদাররা চলে যাওয়ার প্রস্তুতি নিলেও সেখানে বাইক নিয়ে বেশ কয়েকজন বহিরাগত বসে থাকে। তাদের চলে যেতে বলা হলে তারা যেতে অস্বীকৃতি জানায়। কথা কাটাকাটির এক পর্যায়ে টিমের সদস্যদের ওপর হামলা চালায় তারা। এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বহিরাগত চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাদের মধ্যে দুইজন নারী এবং বাকি দুইজন পুরুষ।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, হামলার ঘটনায় চারজন বহিরাগতকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম চারজনকে থানায় সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬