হল খুলে পরীক্ষা নিতে রাবি শিক্ষার্থীদের ৮ দাবি

২৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪০ PM
প্রক্টরের কাছে স্মারকলিপি 
জমা দেন শিক্ষার্থী প্রতিনিধিরা

প্রক্টরের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থী প্রতিনিধিরা © টিডিসি ফটো

আবাসিক হল খুলে পরীক্ষা নেয়ার দাবিতে প্রাশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স-মাস্টার্সের আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু পরীক্ষার সময় হল খুলে দেওয়া হবে না। যেটা আমাদের খুবই মর্মাহত করেছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তারা। পাশাপাশি করোনার এই দুর্যোগে প্রশাসনের এমন সিন্ধান্ত শিক্ষার্থীদের চরম বিপদের মুখে ফেলবে বলে তারা মনে করছেন।

প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এতে শিক্ষার্থীরা বলেন, বাইরে মেস বা বাসায় থাকাকালে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। আবার মেস বা বাসা ভাড়া নিয়ে থাকার মত অবস্থা অধিকাংশ শিক্ষার্থীরই নেই। ফলে এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য বাইরে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এতে পড়াশুনার ব্যাপক ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হওয়া আশংকা রয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করবে বলেও উল্লেখ করা হয়।

এসময় তারা তাদের আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- করোনাকালে অবিলম্বে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হল খোলা ও হলে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত; একাডেমিক ভবনের প্রতিটি গেট ও ক্লাশরুমসহ সর্বত্র হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত; শরীরের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্রের ব্যবস্থা; সকলের জন্য মাস্ক পরিধান নিশ্চিত করা; টয়লেট পরিষ্কার রাখার ব্যবস্থা করা; মেডিকেল সেন্টারে করোনা ইউনিট ও ডাক্তারদের তৎপরতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য এ্যাম্বুলেন্স সেবা সহজতর করার পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা।

দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে পরীক্ষা গ্রহণের আহ্বান জানান এই শিক্ষার্থীরা।

এর আগে গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ১৫ ডিসেম্বর ছাত্রদল হল খোলে পরীক্ষা নেয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।

কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
  • ২০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জ…
  • ২০ আগস্ট ২০২৬
মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের গাড়ি তল্লাশি 
  • ২০ আগস্ট ২০২৬
নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
  • ২০ আগস্ট ২০২৬