সকল বর্ষের পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাবির কলা অনুষদের

২৫ ডিসেম্বর ২০২০, ১২:২৩ AM

© ফাইল ফটো

স্নাতক ও স্নাতকোত্তরের সকল বর্ষের পরীক্ষা নিতে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদ। এতে আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে সকল বিভাগকে পরীক্ষা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে অনুষদ থেকে ইতিমধ্যে অনুষদভূক্ত সকল বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, করোনা মহামারির মধ্যে অনলাইনে ক্লাস হয়েছে এসব বিভাগে। অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে এসব বিভাগের পরীক্ষা। এছাড়া অন্যান্য অনেক অনুষদেও পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে বলে জানা গেছে।

কলা অনুষদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, এমএ প্রথম সেমিস্টারের কোর্স ফাইনাল, বিএ (সম্মান) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার এর কোর্স ফাইনাল পরীক্ষা ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে। বিএ (সম্মান) তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা ও দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে এবং প্রথম বর্ষের প্রথম সেমিস্টার কোর্স ফাইনাল পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে।

এমএ দ্বিতীয় সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা, বিএ (সম্মান) চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার কোর্স ফাইনাল পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে নিতে বলা হয়েছে। চিঠিতে মিডটার্ম পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে বলা হয়েছে। পরীক্ষায় প্রস্তুতি গ্রহণের স্বার্থে বিভাগীয় পর্যায়ে কোর্স প্রতি ২/৩টি রিভিউ ক্লাস গ্রহণ এবং প্রযোজ্য ক্ষেত্রে পাঠ্যসূচি সংক্ষেপের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া চিঠিতে আরও বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের অনেকেই তাদের প্রয়োজনীয় বইপত্র ছাড়াই ঢাকা ত্যাগ করেছে। তাদের প্রস্তুতি যেন বাধাগ্রস্ত না হয় সেই কথা বিবেচনা করে পাঠ সহায়ক উপকরণ তথা স্টাডি ম্যাটেরিয়ালস প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগসমূহকে বিশেষভাবে অনুষদ থেকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।’

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেনকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে এ চিঠির সত্যতা নিশ্চিত করেছেন কলা অনুষদের ফারসি ভাষা ও সাহিত্যের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে চিঠি পেয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
close