হল খুললে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে হবে: উপাচার্য

২৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪৬ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, তোমাদের দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টি হলো এটি কোনও সাধারণ বন্ধ নয়। আজ যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে বড় আকারের ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানাতে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা দেখা করতে গেলে তিনি এই কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, জাতীয়ভাবে একটি সিদ্ধান্ত হলে সেটি একরকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে অন্যদিকে নিয়ে যেতে পারি না। তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। এটি একেবারেই অযৌক্তিক হবে। ফলে এ বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।

হল খোলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে অবস্থান তুলে ধরে উপাচার্য বলেন, আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত আমাদের লাগবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামত লাগবে। গতকাল ইউজিসি থেকে একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হলগুলো বন্ধ রাখতে হবে। তবে পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু এর বাইরে গিয়ে আমরা কোনও কাজ করে সরকার এবং জাতিকে ঝুঁকিতে ফেলে প্রশ্নের সম্মুখীন হতে চাই না।

এদিকে এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হল খুলে দিয়ে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেয়াসহ চার দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি করে জোটের নেতারা।

এছাড়া একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে থেকে এ কর্মসূচি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন
  • ২০ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬