টিএসসির বিষয়টি প্রধানমন্ত্রী দেখভাল করছেন: ঢাবি ভিসি

২২ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে যুগোপযোগী ও দৃষ্টিনন্দন রূপ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে এখনো পর্যন্ত টিএসসি ভাঙার বিষয়ে কোনো সিদ্ধান্ত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এমনটাই জানিয়েছেন উপাচার্য।

তিনি বলেন, ‘টিএসসির বিষয়টি প্রধানমন্ত্রী দেখভাল করছেন এটা সত্য। দেখভাল মানে তিনিই নির্দেশনা দিয়েছেন। তবে এটার বিষয়ে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।’

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে, তারপর তা আমরা দেখতে পাব।

এদিকে টিএসসি ভেঙে ফেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। তিনি বলেন, নকশা চূড়ান্ত হয়ে এলে মন্তব্য করা যাবে। প্রয়োজনে নকশাটি উন্মুক্তও করা যেতে পারে। এটুকু বলতে পারি, টিএসসি ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াই, সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে …
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্…
  • ২১ অক্টোবর ২০২৬
রামেক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ইন্টার…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬