আন্দোলনে যাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

২২ ডিসেম্বর ২০২০, ০৮:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নেয়ার আগে স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়াসহ ৪ দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে আগামীকাল বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ক্যাম্পাসে আন্দোলনে নামছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন প্রচারণা চালাতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও হল খোলাসহ চার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আন্দোলনকারীদের চার দফা দাবি হলো- অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়া; পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ দেয়া; ডিভাইস সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ডিভাইসের ব্যাবস্থা কর‍া এবং সকল শিক্ষার্থীকে নেট প্যাকেজ কেনার জন্য ন্যূনতম মাসিক খরচ দেয়া।

ছাত্র অধিকার পরিষেদের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে পরীক্ষা শুরু হয়ে গেছে। অনেক বিভাগে পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে এবং অনেক বিভাগে তারিখও দিয়ে দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বেশিরভাগ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য থাকার জায়গা ব্যাবস্থা করা দুরূহ হয়ে পরেছে। বিশেষ করে ছাত্রীদের জন্য রীতিমতো একটি ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে এতে আরো বলা হয়, ইতোমধ্যে শিক্ষার্থীরা নানাভাবে প্রশাসনের দৃষ্টি অকর্ষণ করে চলছে তার পরে ও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা-অনিশ্চয়তা আর ক্ষোভ সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি ভ্রূক্ষেপ না করায়, আমরা শিক্ষার্থীদের নিম্নোক্ত দাবিগুলো নিয়ে আগামীকাল দুপুর ১২ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি।

এদিকে, ছাত্র অধিকারের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুরে রাজু ভাস্কর্যে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। একই দিনে দুপুর সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের দাবিতে এ মানববন্ধন শিক্ষার্থীদের।

হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬