রাবি ছাত্রের আত্মহত্যার নেপথ্যে ‘প্রেম’

১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ PM

© টিডিসি ফটো

গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম দেবজ্যোতি বসাক পার্থ (২২)। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সেফপাড়া এলাকার পার্থের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেমঘটিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ওই ছাত্রের পরিবারের ধারণা।

দেবজ্যোতি বসাক পার্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সেফপাড়া এলাকার (পিটিআই কর্মকর্তা) জহরলাল বসাকের একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইলে অন্য মেয়েদের সঙ্গে কথা বল নিয়ে সমস্যা হয় দেবজ্যোতি বসাক পার্থর। আজ শনিবার সকাল ৭টার দিকে বাবা জহরলাল বসাক ছেলের কক্ষে ঢুকে ফ্যানের হুকের সঙ্গে তাকে ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় উদ্বার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, পার্থর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা দুঃখিত, আমাদের সুযোগ হয়নি পার্থর এই আবেগী সিদ্ধান্ত বদলে দেওয়ার। শিক্ষক হিসেবে এটা গ্লানির।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীরা মনে রাখবে যে কোন মানসিক বিপর্যয়ে বিভাগের শিক্ষকদের মানসিক আশ্রয়ের অধিকার আপনাদের আছে। যে কোন নাজুক পরিস্থিতিতে প্লিজ একবার কথা বলবে যে কোনো শিক্ষকের সাথে।

এ সময় পার্থ’র শোক-সন্তপ্ত বাবা-মা ও পরিবারের প্রতি সমবেদনা জানান অধ্যাপক বখতিয়ার আহমেদ।

দীপু মনির ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে নেগেটিভ ফ্রেমিং হচ…
  • ২০ আগস্ট ২০২৬
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থ…
  • ২০ আগস্ট ২০২৬
আগুনে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার, নিশ্চয়ই করবো: দীন…
  • ২০ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যাল…
  • ২০ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্…
  • ২০ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সাথে খুলছ…
  • ২০ আগস্ট ২০২৬