গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৯ ডিসেম্বর ২০২০, ০৩:৫৫ PM
দেবজ্যোতি বসাক পার্থ

দেবজ্যোতি বসাক পার্থ © সংগৃহীত

দেবজ্যোতি বসাক পার্থ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । শনিবার (১৯ ডিসেম্বর) ভোররাত সাড়ে পাঁচটার দিকে তিনি আত্মহত্যা করেন। পার্থ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে পার্থর বন্ধু বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী শুভ জানান, ভোররাত পাঁচটার দিকে পার্থ তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পটুয়াখালী সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শুভ আরও জানান, পার্থর লাশটি মর্গে রাখা হয় এবং তার পাশেই শ্মশান সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। পার্থ তার পরিবারের সঙ্গে পটুয়াখালী শহরেই থাকতো। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, পার্থর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা দুঃখিত, আমাদের সুযোগ হয়নি পার্থর এই আবেগী সিদ্ধান্ত বদলে দেয়ার। শিক্ষক হিসেবে এটা গ্লানির। তিনি পার্থ’র শোক-সন্তপ্ত বাবা-মা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দীপু মনির ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে নেগেটিভ ফ্রেমিং হচ…
  • ২০ আগস্ট ২০২৬
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থ…
  • ২০ আগস্ট ২০২৬
আগুনে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার, নিশ্চয়ই করবো: দীন…
  • ২০ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যাল…
  • ২০ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্…
  • ২০ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সাথে খুলছ…
  • ২০ আগস্ট ২০২৬