নতুন পরিচয়ে চবির জিরো পয়েন্ট

১৬ ডিসেম্বর ২০২০, ১০:৪২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক সংলগ্ন জিরো পয়েন্ট এরিয়াকে ‘স্মরণ চত্বর’ নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (১৬ ডিসেম্বর) ‘স্মরণ চত্বর’ নামকরণ ও নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ সদস্যদের স্মরণে নির্মাণ করা হয় ভাস্কর্য ‘স্মরণ’। ভাস্কর্যের নামেই আজ থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের নতুন পরিচয় ‘স্মরণ চত্বর’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল চত্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার পুনরায় সংস্কার করে উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬