বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত

২১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই গাড়ির আরও চার যাত্রী। 

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে নাজমা খাতুন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়ির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে মো. আলতাফ হোসেন (৫২) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950