করোনায় ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২০, ১০:৫১ PM
হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে শারাফুল

হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে শারাফুল © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. শারাফুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আশরাফুল আলম নামে তার এক সহপাঠী বিষয়টি নিশ্চিত করে বলেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০০৭-০৮ সেশনের বন্ধু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

এর আগে গত ৫ ডিসেম্বর শারাফুল ইসলাম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, ‘গত ২৪ তারিখে সিটিস্ক্যানে ফুসফুসে করোনা সংক্রমণ ধরা পড়ছে। ২৮ তারিখ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। সকলের দোয়া কামনা করছি।’

বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফের ৩ পরামর্শ: কে কত ঘণ্টা পড়ছে,…
  • ২১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে স্বপ্নের ডিভি লটারি, আবেদন করবেন যেভাবে
  • ২১ অক্টোবর ২০২৬
ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ২১ অক্টোবর ২০২৬
কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৫
  • ২১ অক্টোবর ২০২৬