চবি উপাচার্যের নিকট ৮০০ গাছের চারা হস্তান্তর

১৫ ডিসেম্বর ২০২০, ০৩:১৯ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে ব্যাটার ফিউচার বাংলাদেশের (বিএফবি) উদ্যোগে এবং প্রসপেক্টস অব বাংলাদেশ (পিওবি) -এর সহযোগিতায় ৮০০ গাছের চারা হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপাচার্যের অফিস কক্ষে বিএফবি’র নির্বাহী সদস্য ও বিওবি’র কো-কনভেনর সৌভিক চৌধুরী উপাচার্যের নিকট এই গাছের চারা হস্তান্তর করেন।

এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ, উক্ত বিভাগের অবসর প্রাপ্ত প্রফেসর ড. এম আবদুল গফুর, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোঃ আতিকুর রহমান ও সহকারী প্রক্টরবৃন্দ, বিএফবি’র ক্যাম্পাস এ্যাম্বেসেডর আকিব আহমেদসহ উভয় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, বৃক্ষ পরিবেশের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা তথা মানবজাতির দৈনন্দিন জীবনে বৃক্ষের রয়েছে অপরিসীম ভূমিকা। তাই শুধু বৃক্ষ রোপন করা নয় নিয়মিত বৃক্ষের পরিচর্যা করা অত্যন্ত জরুরী।

তিনি এই সংগঠনের নেতৃবৃন্দকে ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। পরে বৃক্ষের চারাসমূহ যথাযথভাবে রোপনের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতির নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, গাছের চারা সমূহের মধ্যে রয়েছে-মেহগণি, জাম্বুরা, বেল, নিম, আকাশমনি ও শিশু গাছ।

ট্যাগ: চবি
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
  • ২০ আগস্ট ২০২৬