রাবির ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী প্রশ্নে

১৫ ডিসেম্বর ২০২০, ০২:৪৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ভর্তি পরীক্ষার মাধ্যমেই ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে এবার লিখিত পরীক্ষা নয় শুধুমাত্র বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে এই পরীক্ষা রাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী  বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)  এই বিষয়ে একাডেমিক কাউন্সিলের মিটিং রয়েছে। সেখানে পরীক্ষার মানবণ্টন, কোন কোন বিষয় থাকবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
  • ২০ আগস্ট ২০২৬