না ফেরার দেশে ঢাকা কলেজ অধ্যাপক আফরোজা সুলতানা

১৫ ডিসেম্বর ২০২০, ১০:০২ AM
অধ্যাপক আফরোজা সুলতানা

অধ্যাপক আফরোজা সুলতানা © সংগৃহীত

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আফরোজা সুলতানা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই ইমন। ১৩তম বিসিএসের ক্যাডার ছিলেন আফরোজা সুলতানা।

ইমন জানান, আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা ১৫মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ব্রেন হেমারেজ সংক্রান্ত জটিলতায় তাঁকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

অধ্যাপক আফরোজা সুলতানার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের পাটোয়ারি। তিনি বলেন, ‘আফরোজা সুলতানা দীর্ঘদিন আমার সহকর্মী হিসেবে কাজ করেছেন। তিনি অত্যন্ত বিনয়ী, সৎকর্মপরায়ণ এবং ছাত্রবান্ধব শিক্ষক ছিলেন। তাঁর এই হঠাৎ চলে যাওয়া আমাদের অঙ্গনে বিরাট এক শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি।’

শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেনও। তিনি বলেন, ‘অধ্যাপক আফরোজা সুলতানা সবার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি ও সুমিষ্টভাষী ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণ আমাদের জন্য বিরাট এক ক্ষতি। তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।’

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬